বীরসেনানী
- মোঃ ফয়সাল খান
যুগেযুগে “বিপ্লব হেতু”- বীরসেনানী অক্ষয়,
দুর্জয় অনল প্রবাহের ঝঞ্জা তুলিয়া ধায়;
অমরাবতীর ঘ্রাণে মাতিয়া, বিশ্ব বিজিলো শৃঙ্খল হটিয়া।
সত্যের ঝাণ্ডা দুলিয়া দুলিয়া,
বিশ্বভূবন উল্লাস তুলিয়া;
গাজী গাজী সে বীরসেনানী, “তাদেরী বাধিবে কোন তুফানী?”
উল্লাসে কেপকেপে যায় জল্লাদ সেতু,
মাতিয়া মাতিয়া ওঠে সে বিপ্লব হেতু।
কান্ডারী তব সম্মুখ সমরে “উদ্দমে ধেয়েধেয়ে যায়” মহা সে প্রলয়ভূমে।
মহাবীর সেনানী মহাদুর্বার,
অসী হাকিছে বিক্রমে বারংবার।
দিগ্বিদিক ছুটিয়া ছুটিয়া, করে জালিমের গর্দান গ্রাসিয়া।
উল্কার পিঠে চড়ে গর্জন হাকিয়া,
রণভূমে ছুটিয়া ছুটিয়া পদাঙ্ক আঁকিয়া;
উদ্বত বজ্রহাত, করিতে নিপাত, অসুরের পানে হানিয়াঘাতে করিছে ধূলিসাৎ।
যাহারা আনিলো উল্লাসে উল্লাসে,
বিশ্বরে জিতিয়া ফিরে মহা উচ্ছ্বাসে।
মহাবিপ্লবী মহা বীরসেনানী, সম্মুখে অশনি করিয়া চূর্ণি;
রণ উত্তাল ভূমে গরজে ঘূর্ণিগ্রাসে,
দূর্দম বিপ্লবীবীর চূরমার মহাত্রাসে।
রণঝনঝন রণাঙ্গন বজ্রতান, প্রলয়ের বীণা ধ্বনিছে হেতু খুলিতে অনির্বাণ ।
যুগেযুগে মহাকান্ডারী তব তুলিয়া ঝান্ডা,
ধ্বনিতে ধ্বনিতে প্রকম্পিত বিশ্বভ্রমান্ড।
শান্তিরো বানি বাহনে নিয়া মহাবীর দূর্বার, মরুরো বুকে সয়লাব বহে-
মুক্তিরো চরাচর।
দিকেদিকে মহাবিপ্লব হেতু জয়ে জয়জয়কার,
ধরনীর বুকে উঠিছে শশি শান্তিরো সমাহার।
ব্যাঘ্রদর্পে বিশ্ববিজিলো তুলে মহাহুঙ্কার,বিক্রমে হানে বিপ্লবী হস্ত ধ্বজা হাতে রণবীর।
যুগান্তরের রণভেরী রত বিপুলো রুদ্রশ্বাসে,
শান্তমর্ত- সব নৃত্যরত- তব বিপ্লবেরো আবেশে।
বিপ্লবী বীর রুদ্র’বাধিয়া জালিমের তরোবার,সিন্ধুউতাল- ঘুমঘুম নহে- শান্ত সে মহীধর।
জালিমের রক্তে রঞ্জিয়ে ভূমে রক্তেরো পারাবার,
“অত্যাচারী অসুর বধ”- সাধিয়াছে মহাতেজো বীর।
দুর্গম সারণি,নিনাদ কম্প রথ, হুতাশন শানিত তুর্য - কৃপান শিত ।
“চেতনাদয়ে দোলাচল মন, লঙ্ঘিত বিহিতক,
সৃষ্টে শিকড়ে যেথা দোলারত,কুণ্ঠিত তব বিবেক,
অনাসৃষ্টির শিকড় উপড়ে, নহে ব্যথা উদ্বেগ”।
বিপ্লবভূমে নিশান রণে, নত সে শৃঙ্খলাবদ্ধমন,
তাড়িয়া ফিরি মুক্তিয়াপন,শৃঙ্খল বেইমান।
“বিপ্লবীবীর ধেয়ে চলো অধির, তোমাতে বঙ্গের প্রাণ।
প্রাণপণে আমরণ মাতৃভূমির তরে উচিয়ে ধরো নিশান”।
দেখিবে বিশ্ব হতবাক নেত্রে,
স্বাধীনভূমের জয়গান;
জয়গানে মুখরিত থাকিবে এ ভূমি মহাকাল সুমহান।
দেখো ঐ সাহারার পানে মোর মাতৃভূমির গানে,
সুশোভিত কানন, আনন্দপুষ্প ঝরে নবউদ্যানে।
সাহারার পানে উঠে সে ধ্বনী, ধরনীর বুকে মহাশান্তিরো বানী।
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।